আজকের তারিখ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২০ রাত | ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২


নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীতে যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও নগদ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে মাদ্রাসা রোডের ১৯/২ নম্বর বেগম রাবেয়ার তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার হওয়া দুইজন হলেন—যশোর জেলার শার্শা থানার ঘিবা (দক্ষিণ) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মোরশেদ আলী (৪৫) এবং বরিশাল জেলার কোতোয়ালি থানার ২৯ নম্বর কাশেমপুর এলাকার মৃত রুস্তম আলীর ছেলে কাজী কবির আহমেদ (৫০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কাজী কবির আহমেদ একজন রেন্ট-এ-কার ব্যবসায়ী। তিনি অতীতে কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও শ্রমিক লীগের সভাপতি ছিলেন। এছাড়া তিনি বরিশাল মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং বর্তমানে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবেও পরিচিত। পুলিশ তাকে পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছে।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

author

Editor

খুলনায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২

Please Login to comment in the post!
adds

you may also like