- by Editor
- Jan, 03, 2025 07:49
মিছিলটি নৈহাটি ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পূর্ব রূপসা ঘাটে এসে পথসভায় পরিণত হয়।
উল্লেখ্য, গত ১ নভেম্বর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মনিরুল হাসান বাপ্পিকে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
পথসভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার, রয়েল আজম, রবিউল ইসলাম রবি, মহসিন জমাদ্দার, হুমায়ুন কবীর, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এস.এম. আ. মালেক, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খান আনোয়ার হোসেন, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, বিএনপি নেতা মিকাইল বিশ্বাস, খন্দকার শরিফুল ইসলাম, সরদার শিহাবুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান বিপ্লব, শ্রমিকদল নেতা ইউনুছ গাজী প্রমুখ।
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ মোল্যা, সাইফুল ইসলাম পাইক, সেলিম রেজা, কামরুজ্জামান জুয়েল, মাসুম রেজা, ইসমাইল শেখ, আজিবুল্লাহ শেখ, খন্দকার ইমরান হোসেন, খায়রুল আলম খোকন, মিকাইল হোসেন, জাহাঙ্গীর হালদার, মুশফিকুর রহমান সুমন, শওকত আলী, মামুন হালদার, মাসুদ হালদার, মোয়াজ্জেম বাবু, বাদশা আলমগীর, রনি লস্কর, মহব্বত, আল-আমিন, জান্নাতুন নাঈমসহ অনেকে।
সভায় বক্তারা মনিরুল হাসান বাপ্পির ওপর অর্পিত দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং দলকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।