আজকের তারিখ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৩ রাত | ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় নদীর চর থেকে হাত-পা বাধা অবস্থায় যুবক উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: খুলনার পাইকগাছা থানার সামনে দিয়ে প্রবাহিত শিবসা নদীর চরে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীর চরে উবুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তাকে দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উদ্ধার হওয়া যুবকের নাম রিপন মাখাল। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খ্রিস্টান পাড়ার মিখাইল মাখালের ছেলে এবং পেশায় নরসুন্দর (সেলুনকর্মী)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিপনের হাত ও হাঁটুর নিচের অংশে রশি দিয়ে শক্তভাবে বাঁধা ছিল। উদ্ধারের সময় তার পরনে ছিল গেঞ্জি ও জিন্স প্যান্ট।
পরিবারের সদস্যদের দাবি, জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড সংলগ্ন তার নিজস্ব সেলুন ঘর নিয়ে সম্প্রতি চাচাতো ভাই রকি মাখাল ও শ্বশুর আগস্টিন সরকারের সঙ্গে বিরোধ চলছিল। ওই বিরোধ থেকেই এই ঘটনাটি ঘটতে পারে বলে তাদের সন্দেহ।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা রিপনকে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছিল—তা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিরপদ জানান, “রিপন এখন শঙ্কামুক্ত। তবে পুরোপুরি জ্ঞান ফিরে পেতে কিছু সময় লাগবে।”

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”

author

Editor

পাইকগাছায় নদীর চর থেকে হাত-পা বাধা অবস্থায় যুবক উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like