আজকের তারিখ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ রাত | ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে অস্ত্র-মাদকসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ রবিন গ্রেপ্তার


নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার চনপাড়া পূর্নবাসন এলাকার একটি বাড়িতে পূর্বাচল আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালান। এ সময় রবিনকে আটক করা হয়।

পূর্বাচল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে রবিনের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ি ও পাশের একটি ডোবা থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুই-নলা বন্দুকসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আরও জানান, আটক রবিনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অভিযানের পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, অস্ত্র ও মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রবিন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তার গ্রেপ্তারে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে।

author

Editor

রূপগঞ্জে অস্ত্র-মাদকসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ রবিন গ্রেপ্তার

Please Login to comment in the post!
adds

you may also like