আজকের তারিখ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৩ রাত | ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রূপসায় সাবেক ইউপি সদস্য গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ গ্রামে সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল গফুর খানের বাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্ত্রী পাপিয়া সুলতানা বাদী হয়ে রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৩৮৬।

পাপিয়া সুলতানা জানান, গত ৬ নভেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ঘুমন্ত অবস্থায় বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। তারা জানালার গ্লাস ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করে। গ্লাস ভাঙার বিকট শব্দে ঘুম ভেঙে গেলে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। এতে আশেপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, “আমার বৃদ্ধা শাশুড়ি, শিশু ছেলে-মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা এখন গভীর আতঙ্কে রয়েছি। যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছি।”

এ বিষয়ে রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) শরাফ উদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্টদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।”

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় অজানা কয়েকজনের চলাফেরা লক্ষ্য করা গেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পুলিশ বলেছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

author

Editor

রূপসায় সাবেক ইউপি সদস্য গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, থানায় জিডি

Please Login to comment in the post!
adds

you may also like