আজকের তারিখ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২১ রাত | ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ছাত্রদল নেতা সোহানের ওপর হামলা: তিনজন গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক: যশোর সরকারি সিটি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শহরের আশ্রম রোড এলাকার মইন উদ্দিন, তার স্ত্রী সাথী ও পুলেহাট এলাকার পিয়াস।

এ ঘটনায় সোহানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজান চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার তিনজনসহ মোট নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

নামীয় আসামিদের মধ্যে রয়েছেন—আশ্রম রোডের ভাঙাড়ি ব্যবসায়ী ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কামাল হোসেন তুহিন, তার দুই ছেলে রাতিন ও রোহান, ভাই দেলোয়ার হোসেন সুহিন, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার আল আমিন এবং আশ্রম রোডের জাফর।

এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিটি কলেজের শিক্ষার্থী আদর নির্বাচনী প্রচারণার জন্য আশ্রম রোড এলাকায় গেলে রাতিন ও রোহানসহ কয়েকজন তাকে মারধর করেন। বিষয়টি জানার পর সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদল সভাপতি সোহান ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা তার ওপরও হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, তুহিন ছাত্রনেতা সোহানের মাথায় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখান, অন্য আসামিরা তাকে জাপটে ধরেন এবং রাতিন-রোহান ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন। এ সময় সোহানের মোবাইল ফোন ও তার কাছে থাকা ৪১ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ হালদার তিনজন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

author

Editor

যশোরে ছাত্রদল নেতা সোহানের ওপর হামলা: তিনজন গ্রেপ্তার

Please Login to comment in the post!
adds

you may also like