আজকের তারিখ: শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৯ রাত | ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ দূর্গাপাশা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত


শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি/ বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৫ই রমজান) দূর্গাপাশা ইউনিয়নের কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক, সাবেক সাংসদ আবুল হোসেন খান, প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা বিএনপি দ: সদস্য সচিব আবুল কালাম শাহিন।

দূর্গাপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল আহসান জুয়েল, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চুন্নু, কামরুজ্জামান মিজান মিয়া, জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি),বাকেরগঞ্জ পৌর বিএনপি নেতা কাজী শাহ আলম, বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, বাকেরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান রোমান,বাকেরগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ,সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দূর্গাপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাকির রাঢ়ী।

author

Editor

বাকেরগঞ্জ দূর্গাপাশা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Please Login to comment in the post!
adds

you may also like