- by Editor
- Feb, 04, 2025 11:39
ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় চলতি বোরো মৌসূমে সমলয় পদ্ধতিতে চাষকৃত উন্নত জাতের বোরো ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কর্তন শুরু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রুদাঘরা ইউনিয়নের মিকশিমিল ব্লকে এ ধান কর্তন উদ্বোধন করা হয়।
কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ৫০ একর ( ১৫০) বিঘা জমিতে রোপনকৃত ধান কর্তন উপলক্ষে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা। বক্তব্য দেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল হক প্রমুখ।
উদ্বেধনী অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক ভাবে মেশিনের মাধ্যমে ধান কাটা উদ্বোধন করা হয়। গত বছর নভেম্বর মাসে সমলয় পদ্ধতি সম্পূর্ণ কৃষি ভিভাগের খরচে ১৫০ বিঘা জমিতে ৭৩ জন কৃষককে সার্বিক সহযোগিতা করে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ডুমুরিয়া