আজকের তারিখ: সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:১১ দুপুর | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির গুলির ঘটনায় সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে


নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিক মনজুরুল আলম পান্না।

একটি ফেসবুক পোস্টে পান্না জানান, সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি অফিসে নেওয়া হয়েছে। তিনি বলেন, “অন্য একটি সূত্র থেকে খবর পেয়ে আনিস ভাইকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেই শুধু বলেন—‘আমি ডিবি অফিসে’।”

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান বলেন, “বিষয়টি আমরাও শুনেছি। তবে এ মুহূর্তে বিস্তারিত কিছু জানি না।”

এদিকে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রোববার বিকেলে ধানমন্ডির একটি জিমনেসিয়ামে অবস্থান করছিলেন সাংবাদিক আনিস আলমগীর। সেখান থেকেই তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তিনি ডিবির কার্যালয়ে রয়েছেন।

সূত্র আরও জানায়, সম্প্রতি আলোচিত হাদি গুলির ঘটনার পর থেকে বিভিন্ন তদন্তে তার নাম আসায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা বা আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ ও নানা আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হবে।

author

Editor

হাদির গুলির ঘটনায় সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে

Please Login to comment in the post!
adds

you may also like