- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের ফকিরহাট উপজেলার এক দিনমজুর কুদ্দুস হাওলাদার ওয়ালটনের “মিলিয়নিয়ার অফার”-এ ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পুরস্কার জিতেছেন। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে ফকিরহাট ওয়ালটন প্লাজায় এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের চেক তুলে দেওয়া হয়।
ওয়ালটন প্লাজার তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল কুদ্দুস হাওলাদার ফকিরহাট ওয়ালটন প্লাজা থেকে ৪২ হাজার ৬৯০ টাকা মূল্যের একটি ফ্রিজ কেনেন। তিনি ৬ মাসের কিস্তিতে ১৮ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে পণ্যটি ক্রয় করেন। ফ্রিজ কেনার পর বাড়ি ফেরার পথে হঠাৎ তার মোবাইলে ১০ লাখ টাকা পুরস্কার পাওয়ার একটি এসএমএস আসে। পরে প্লাজা কর্তৃপক্ষ তাকে পুনরায় শোরুমে আসতে বললে বিষয়টি নিশ্চিত করা হয়।
ফকিরহাট ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. সজল আহমেদ জানান, সারা দেশে চলমান মিলিয়নিয়ার অফারের অংশ হিসেবেই কুদ্দুস হাওলাদার এই পুরস্কার পেয়েছেন। হেড অফিস থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ক্রেতাকে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, যিনি কুদ্দুস হাওলাদারের হাতে পুরস্কারের চেক তুলে দেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের খুলনা অঞ্চলের চীফ ডিভিশন অফিসার মো. হুমায়ন কবির, চীফ রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. রাসেল আহমেদ, এবং অন্যান্য কর্মকর্তারা।
পুরস্কার পেয়ে আবেগাপ্লুত কুদ্দুস হাওলাদার বলেন, তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন এবং বর্তমানে ভাড়া বাসায় বসবাস করেন। এই অর্থ দিয়ে তিনি একটি বাড়ি নির্মাণ করে পরিবারের সঙ্গে স্থায়ীভাবে বসবাস করতে চান। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, দেশজুড়ে ওয়ালটনের “মিলিয়নিয়ার অফার” ক্যাম্পেইন চলমান রয়েছে, যেখানে নির্দিষ্ট পণ্য ক্রয়ে ক্রেতারা আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ