আজকের তারিখ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ বিকাল | ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ঠিকাদারের বিরুদ্ধে শ্রমিকের পারিশ্রমিক আত্মসাতের অভিযোগ, দুই বছরেও মেলেনি পাওনা


নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরীর নতুন বাজার এলাকায় এক ঠিকাদারের বিরুদ্ধে শ্রমিকের পাওনা টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ঠিকাদার মোঃ সুমনের বিরুদ্ধে অভিযোগ, প্রায় দুই বছর পেরিয়ে গেলেও তিনি শারীরিক প্রতিবন্ধী এক শ্রমিকের কষ্টার্জিত পারিশ্রমিক পরিশোধ করেননি।

ভুক্তভোগী মো. ইমাম হাসান, যিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি, জানান—প্রায় দুই বছর আগে তিনি ঠিকাদার সুমনের অধীনে কাজ করেন। কাজ শেষে তার মোট পাওনা দাঁড়ায় ১০ হাজার টাকা। দীর্ঘদিন টালবাহানার পর তাকে মাত্র ২ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হয়। বাকি ৭ হাজার ৫০০ টাকা এখনো বকেয়া রয়েছে।

ইমাম হাসানের অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে ঠিকাদার সুমন নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করেন। বর্তমানে তিনি ফোন রিসিভ করছেন না। এমনকি ভিন্ন নম্বর থেকে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তার বাসায় গিয়েও তাকে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

ভুক্তভোগী বলেন,

“অনেকের কাছে ৭ হাজার ৫০০ টাকা সামান্য মনে হতে পারে, কিন্তু আমার মতো একজন শ্রমিকের জন্য এটা অনেক বড় অঙ্ক। আমি এখন চরম আর্থিক সংকটে আছি। এই টাকাটা পেলে অনেক উপকার হতো। কিন্তু তিনি আমার টাকা নিয়ে লুকোচুরি করছেন।”

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার বিষয়ে বিভিন্ন মন্তব্যে দাবি করা হয়েছে, শুধু ইমাম হাসান নন—এমন অভিযোগ আরও অনেকের রয়েছে। একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন যে, একইভাবে তাদের পারিশ্রমিকও আত্মসাৎ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগীর পাওনা টাকা ফেরত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা।

author

Editor

খুলনায় ঠিকাদারের বিরুদ্ধে শ্রমিকের পারিশ্রমিক আত্মসাতের অভিযোগ, দুই বছরেও মেলেনি পাওনা

Please Login to comment in the post!
adds

you may also like