আজকের তারিখ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ রাত | ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: খুলনায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা) প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। এ সময় সাংবাদিকরা অপরাধের ধরন, জননিরাপত্তা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “খুলনা জেলার কোনো নাগরিক হয়রানির শিকার হবে না এবং সকলের জন্য সমান আইনি সেবা নিশ্চিত করা হবে।”

তিনি একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত খুলনা গড়ে তুলতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সঠিক তথ্য উপস্থাপন ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজজামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)।

সভাটি সাংবাদিক ও পুলিশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

author

Editor

খুলনায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Please Login to comment in the post!
adds

you may also like