- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদকঃ খুলনায় বাংলালিংকের সেলসম্যান মো. আল আমিন দুর্বৃত্বের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা বাইপাসে ২২ তলার সামনে এঘটনা ঘটে। নিহত মো. আল আমিন বাগেরহাটের চিতলমারী এলাকার হিজলা গ্রামের মো. আইয়ুব আলী শেখের ছেলে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহত মো. আল আমিন সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার শরীরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মোটরসাইকেল থেকে তিনি পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একইসাথে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।