আজকের তারিখ: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ বিকাল | ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রূপসায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা , অভিযুক্তরা গ্রেফতার


রূপসা (খুলনা) প্রতিনিধিঃ রূপসা উপজেলায় এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। নৈহাটি ইউনিয়নের জয়পুরহাট খ্রিস্টান কলোনি এলাকার দক্ষিণপাড়ায় ৮ জুন রাতে এক গৃহবধূকে (২৩) নিজ বাড়িতে স্বামীকে আটকে রেখে জোরপূর্বক দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভিকটিমের স্বামী মো. সোহেল রানা জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তিনজন যুবক তাকে রূপসা কলেজের পাশ থেকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে রাখে। এরপর তার স্ত্রীকে একটি মোটরসাইকেলে করে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনায় অভিযুক্তরা হলেন একই গ্রামের মো. পারভেজ (পিতা: ফনু মিয়া), রাতুল (পিতা অজ্ঞাত), ও মো. মাসুদ (পিতা অজ্ঞাত)। এদের মধ্যে রাতুল ও মাসুদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর স্বামী ও স্বজনরা ধর্ষণের শিকার গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং মেডিকেল পরীক্ষার অপেক্ষায় আছেন। ভিকটিমের স্বামী আরও দাবি করেন, সম্প্রতি গ্রেনেট বাবুর সহযোগী মিরাজ নামের একজনকে যৌথ বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ায় প্রতিশোধ নিতে এই হামলা ও ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ মোতাবেক থানায় মামলা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে ।

author

Editor

রূপসায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা , অভিযুক্তরা গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like