আজকের তারিখ: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৬ রাত | ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের ‘ক্লিন সুইপ’ সভাপতি মাসুম রশিদ ও সম্পাদক নান্নু


নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। সমিতির ১৪টি পদের সবকটিতেই জয়লাভ করে তারা ‘ক্লিন সুইপ’ অর্জন করেছে।

নির্বাচনে সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ এবং সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিউর রহমান নান্নু নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে মহসিন চৌধুরী ও মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক হিসেবে এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে জয়দেব কুমার সরকার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুন নাহার নাজমুন নেছা জেবা বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের সাত সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আশিকুজ্জামান, নারায়ণ কুমার মণ্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাস, শেখ সোহান ইসলাম, শাজাহান ঠাকুর ও শাকিরা ফেরদৌস রিমি।

রোববার বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন জানায়, মোট ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা উল্লেখযোগ্য উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।

নির্বাচনের এ ফলাফলে আইনজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন নেতৃত্ব সমিতির কার্যক্রমে গতিশীলতা আনবে এবং আইনজীবীদের পেশাগত স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

author

Editor

খুলনা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের ‘ক্লিন সুইপ’ সভাপতি মাসুম রশিদ ও সম্পাদক নান্নু

Please Login to comment in the post!
adds

you may also like