আজকের তারিখ: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৮ রাত | ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে গুলি


নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুর উপজেলা-এর আমলা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজমকে গুলি করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম আজম তার দোকানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে বাইরে ডেকে নেন। তিনি বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন, যেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, আহত শফিকুল ইসলাম আজম আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে তামাক ব্যবসার সঙ্গে জড়িত।

author

Editor

কুষ্টিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে গুলি

Please Login to comment in the post!
adds

you may also like