আজকের তারিখ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৬ রাত | ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে ১ মার্চ দায়িত্ব নিচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু, নগরজুড়ে নতুন প্রত্যাশা


নিজস্ব প্রতিবেদক: আগামী ১ মার্চ (রবিবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু-কে খুলনা সিটি কর্পোরেশন-এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ ঘিরে নগর জুড়ে নানা প্রত্যাশা তৈরী হয়েছে। 

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুলনা-২ আসনের নেতা হিসেবে পরিচিত নজরুল ইসলাম মঞ্জু স্থানীয় রাজনীতিতে একজন গণমানুষের প্রতিনিধি হিসেবেই বেশি পরিচিত। নগরবাসীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ ও স্থানীয় সমস্যা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকায় দায়িত্ব গ্রহণের আগেই নগরজুড়ে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি নগরীর অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা আধুনিকীকরণ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন নগর গঠনে বিশেষ গুরুত্ব দেবেন।

উন্নয়ন ও নাগরিক সেবায় নতুন দৃষ্টিভঙ্গির আশা

নগরবাসীর আশা, তাঁর নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন নাগরিক সমস্যার কার্যকর সমাধান হবে। বিশেষ করে রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং নগর ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার মাধ্যমে খুলনা একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।

স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার সমন্বয়ে তিনি নগর উন্নয়নে নতুন গতি আনতে পারবেন। ইতোমধ্যে দায়িত্ব গ্রহণকে ঘিরে বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

নগরবাসীর দোয়া ও প্রত্যাশা

নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। নগরবাসীর প্রত্যাশা—নতুন প্রশাসকের নেতৃত্বে খুলনা একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে।

নগরবাসীর প্রার্থনা, মহান আল্লাহ যেন তাঁকে সততা, দক্ষতা ও জনকল্যাণমুখী নেতৃত্বের মাধ্যমে খুলনাবাসীর কল্যাণে কাজ করার তৌফিক দান 

author

Editor

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে ১ মার্চ দায়িত্ব নিচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু, নগরজুড়ে নতুন প্রত্যাশা

Please Login to comment in the post!
adds

you may also like