আজকের তারিখ: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ সকাল | ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বালু ব্যবসায়ী সৈয়দ আলম নবীকে গুলি করে হত্যাচেষ্টা, ঢাকায় প্রেরণ


নিজস্ব প্রতিবেদক: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন সৈয়দ আলম নবী (৩৮) নামে এক বালু ব্যবসায়ী। শনিবার (গতকাল) রাত আনুমানিক ১টার দিকে খানজাহান আলী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে একাধিক গুলি লাগায় অবস্থা আশঙ্কাজনক।

আহত সৈয়দ আলম নবী মিরেরডাঙ্গা এলাকার বাসিন্দা এবং আনোয়ার মীরের ছেলে। তিনি ওই এলাকার একজন বালু ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি স্থানীয় এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার রাতে ব্যবসায়িক ও অন্যান্য কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তার গতিরোধ করে। এরপর তাকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিগুলো তার পিঠ, কাঁধ ও কানে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে খানজাহান আলী থানা পুলিশ। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ এবং জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন।

author

Editor

খুলনায় বালু ব্যবসায়ী সৈয়দ আলম নবীকে গুলি করে হত্যাচেষ্টা, ঢাকায় প্রেরণ

Please Login to comment in the post!
adds

you may also like