আজকের তারিখ: শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৭ দুপুর | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা পুলিশ লাইন ব্যারাকে নারী কনস্টেবলের আত্মহত্যা¡


নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশের নারী ব্যারাক থেকে মিমি খাতুন (২৭) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে খালিশপুর থানা পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে খুলনা মহানগরীর মুজগুন্নি হাউজিং এস্টেট সংলগ্ন খুলনা হাইওয়ে হেডকোয়ার্টার খুলনা রিজিয়নের নারী ব্যারাকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কনস্টেবল মিমি খাতুন নিজের রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে খালিশপুর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত মিমি খাতুনের স্বামী ইমরান হোসেন কুষ্টিয়ার মিরপুর থানার ৭ নং ফুলবাড়ী ইউনিয়নের গেটপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর দুপুর থেকে ব্যারাক এলাকায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রস্তুত করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন খালিশপুর থানার দায়িত্বশীল কর্মকর্তা। তবে কী কারণে তিনি আত্মহত্যার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন—তা এখনো স্পষ্ট নয়। তদন্তে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

author

Editor

খুলনা পুলিশ লাইন ব্যারাকে নারী কনস্টেবলের আত্মহত্যা¡

Please Login to comment in the post!
adds

you may also like